বক্স-অফিসে বলিউড ইতিহাসে সব রেকর্ড ভাঙলো 'বাহুবলী'

ভারতীয় সিনেমার ইতিহাসে মুক্তির দিনেই সব সিনেমাকে পিছনে ফেলে রেকর্ড গড়লো প্রবাস অভিনীত 'বাহুবলী'। বক্স-অফিস তাদের রিপোর্টে মুক্তির ১ম দিনের ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়ের তালিকা প্রকাশ করলেন। সেখানে ৪৫ কোটি রুপি নিয়ে 'বাহুবলী' শীর্ষে। ৪৪ কোটি রুপি নিয়ে ২য় শাহরুখের 'হ্যাপী নিউ ইয়ার' এবং ৩৭ কোটি রুপি নিয়ে ৩য় আমিরের 'ধুম-৩'।
২৫০ কোটি টাকার ছবি ‘বাহুবলী’ শুক্রবার মুক্তি পেয়েছে বিশ্বের চার হাজারেরও বেশি সিনেমা হলে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে রীতিমতো ভিড় জমেছে বিভিন্ন হলের বাইরে। অনেক হলেই বাক বিতন্ডায় জড়িয়েছেন দর্শকরা। আর প্রচারেরও নয়া কৌশল নিয়েছে টিম ‘বাহুবলী’।

কখনও তেলেঙ্গনার একটি কলেজের শিক্ষার্থীরা ছবিটি দেখতে হলে যাবে বলে প্রিন্সিপালের কাছে ছুটির লিখিত আবেদন করেছে বলে ফেসবুকে পোস্ট করছে তারা। আবার কখনও বা কোম্পানীর সিইও-র কাছে ‘বাহুবলী দেখবার জন্য অফিস ফাঁকা’ এই মর্মে দু়ঃখ প্রকাশ করে চিঠিও পাঠিয়েছে তারা। সেই আবেদন আবার পত্র তুলে ধরেছে সোশ্যাল ওয়ালে। যদিও এ সবই পাবলিসিটি স্টান্ট। সব মিলিয়ে ‘বাহুবলী’ বেশ ধামাকা নিয়েই কাটিয়ে দিল প্রথম দিন।
এস এস রাজামৌলি পরিচালিত তামিল-তেলুগু ডবল ভার্সন ছবি ‘বাহুবলী’-কে ঘিরে স্বভাবতই দর্শকের কৌতূহল তুঙ্গে। জানা গিয়েছে, তিন বছর ধরে ‘বাহুবলী’র শ্যুটিং হয়েছে। এতে অভিনয় করেছেন প্রভাস, রানা দুগ্গুবাতি, অনুষ্কা এবং তামান্না। হিন্দি এবং মলয়ালম ভাষায় ছবিটিকে ডাব করাও হয়েছে।

0 comments:
Post a Comment