১২ দিনে ৩৬৫ কোটি!
১০ জুলাই মুক্তি পায় বাহুবলী। তামিল ও তেলেগু ভাষায় তৈরি হলেও এটি হিন্দি ও মালায়লাম ভাষায় ডাব হয়ে দেশ-বিদেশে মুক্তি পায়। আর মুক্তির প্রথম ১২ দিনে অর্থাৎ গতকাল বুধবার পর্যন্ত ছবিটি আয় করে নেয় ৩৬৫ কোটি রুপি। বলিউডের বিপণন বিশেজ্ঞরাও বলেছেন, ভারতের একটি আঞ্চলিক ছবি আজ এক ঐতিহাসিক রেকর্ড গড়েছে। এর আগে অবশ্য দক্ষিণী তারকা রজনীকান্ত অভিনীত এন্থিরান ছবিটি ছিল এই রেকর্ডের মালিক। আয় করেছিল ২৯০ কোটি রুপি।
পবিত্র ঈদ সামনে রেখে সালমান খানের বজরঙ্গি ভাইজান মুক্তি পেলেও সেই ছবিও প্রভাব ফেলতে পারেনি বাহুবলীর ওপর। ২৫০ কোটি রুপি বাজেটের দক্ষিণী ছবিটি ১২ দিনে ৩৬৫ কোটি রুপি আয় করায় খুশি ছবির পরিচালক এস এস রাজামৌলি। বাহুবলী একটি পৌরাণিক কাহিনিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এটিতে রয়েছে দুই ভাইয়ের রাজত্ব জয়ের গল্প।
0 comments:
Post a Comment