সব রেকর্ড ছাড়িয়ে গেল অগ্নি-২

যত গর্জন ততই যেন বর্ষণ। শুরু থেকেই ‘অগ্নি-২’ সিনেমা নিয়ে গর্জন যতটা শোনা গিয়েছিল বর্ষণও ঠিক ততটাই হয়েছে। এবার ঈদে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই দুই কোটি ৮ লাখ টাকার ব্যবসা করেছে। যা এ দেশের বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড। এর আগে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমা প্রথম দিনে এত টাকার ব্যবসা করেনি। শুধু তা-ই নয় , মুক্তির ২য় দিনে সিনেমাটি ঘরে তুলেছে এক কোটি আশি লাখ টাকা।
এ ব্যাপারে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ জানান, প্রথমদিনে সারাদেশের ১০৪টি প্রেক্ষাগৃহে ছবিটির  ২ কোটি ৮ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। আর মুক্তির পরদিন ছবিটি ঘরে তুলেছে ১ কোটি ৮০ লাখ টাকা।
আব্দুল আজিজ বলেন, ‘বেশ কিছু সিনেমা হলে রেকর্ড করেছে ছবিটি। আমরা খুব আশাবাদী। এটি চলচ্চিত্র অঙ্গনে আরও সফল হবে।’ প্রযোজনা সংস্থাটি থেকে জানা গেছে, ছবিটির বাজেট ছিল সাড়ে ৭ কোটি টাকা।
agnee-two

আগের ছবি ‘অগ্নি’র মতোই ‘অগ্নি-২’তেও নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। তার বিপরীতে রয়েছেন কলকাতার ওম।
আগামী ১৪ আগস্ট থেকে ভারত, চীন (মান্দারিন ভাষায়), হংকং, মালয়েশিয়া (মালয় ভাষায়), ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইটালি ও যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পাবে।
এটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। পরিচালনায় আছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু।

অবিশ্বাস্য! তবুও সত্যি, আইডি নেই তাদের
ফন্ট সাইজ:    অ-  |   অ+

2015-06-29 সময় : 10:52:58

- See more at: http://bangla.mtnews24.com/post.php?id=53250&page=4#sthash.UYKlwNCQ.dpuf

অবিশ্বাস্য! তবুও সত্যি, আইডি নেই তাদের
ফন্ট সাইজ:    অ-  |   অ+

2015-06-29 সময় : 10:52:58

- See more at: http://bangla.mtnews24.com/post.php?id=53250&page=4#sthash.UYKlwNCQ.dpuf

0 comments:

Post a Comment

Video of Day




Twitter Follow

Translate