বলিউডে আরো এক পর্নোস্টার!


সানি লিওন ও লুসি পিন্ডার

সানি লিওন ও লুসি পিন্ডার

কানাডার প্রাক্তন পর্নোস্টার সানি লিওন বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বলিউডের এবার অভিষেক হতে যাচ্ছে তার মতই আরেকজনের। তার নাম লুসি পিন্ডার। ব্রিটেনের খ্যাতনামা মডেল তিনি। তবে শোনা যাচ্ছে, তিনিও নাকি পর্নোস্টার ছিলেন।

অনেকটা সানির মতোই দেখতে লুসি এবং সেরকমই আবেদনময়ী। ব্রিটেনের এই মডেল প্রথম জীবনে পর্নোস্টার ছিলেন। তারপর মডেলিং শুরু করেন। সেখান থেকে শুরু হয় টেলিভিশনে অভিনয় করা। করতে করতে এবার নজর পড়েছে বলিউডের ওপর। বোধহয় সানিকে দেখেই। আর পড়বে নাই বা কেন? সানি ফাঁকা মাঠে গোল দেবেন, তাই কী হয়? সানি পারলে.. তিনি কেন পারবেন না? সেই কারণেই এবার লুসি আসছেন।

লুসি পিন্ডার ব্রিটেনে খুবই পরিচিত নাম। নাটস, ম্যাক্সিম, ফ্রন্ট, অ্যামেরিকা কার্ভস, ফাস্ট কারসের মতো ম্যাগাজ়িনের কভারে এসেছেন। এ বছর FHM-এর সেক্সিয়েস্ট মডেলের শিরোপা পেয়েছেন।

বলিউডে গুঞ্জন চলছে, সানির মতো লুসিও নাকি অ্যাডাল্ট স্টার ছিলেন। কিন্তু সাংবাদিকরা ৩২ বছর বয়সী লুসিকে একথা জিজ্ঞাসা করতেই তিনি রেগে যান। বলেন, ‘আমি পর্নোস্টার নই। আমার সঙ্গে ওঁকে তুলনা করবেন না। আমার একটা পর্নো ছবিও কোথাও নেই। দেখাতে পারবেন না।’


বলিউডে লুসি ওয়ারিয়র সাবিত্রী নামক সিনেমায় অভিনয় করবেন। পরিচালনা করবেন পরম গিল।

0 comments:

Post a Comment

Video of Day




Twitter Follow

Translate