ক্যাটরিনার বিপরীতে অভিনয়ে সিদ্ধার্থের না


সুপারস্টারদের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করা এ যেন রীতিমতো আকাশের চাঁদ হাতে পাওয়ার সমান। অনেক তরুণ অভিনয় শিল্পী এ সুযোগের জন্য মুখিয়ে থাকেন। তবে এক্ষেত্রে যেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা অনেকটা ভিন্ন পথেই হাঁটছেন। নিত্য মেহরার নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে বেশ পাকা কথা হয়ে গেছে তার। এতে সিদ্ধার্থ সুপারস্টার কাটরিনা কাইফের বিপরীতে অভিনয় করবেন। এসব আগেই ঠিকঠাক। কিন্তু হঠাৎ বেঁকে বসলেন ছবির নায়ক। ক্যাটরিনার বিপরীতে অভিনয় করতে চান না তিনি। তার ওপর ভীষণ ক্ষোভ সিদ্ধার্থের।

এসব নিয়ে মিডিয়ার এক প্রশ্নে তিনি বলেন, ক্যাটরিনার ছবি আর অভিনয় সবই দেখে আসছি। তাকে আমার মোটেও পছন্দ নয়। সবচেয়ে বড় কথা হলো এখানে আমরা অসম। যে কারণে রোমান্সের ব্যাপারটায় যখন যাবো কিছুটা ঝামেলা পাকতে পারে বলেই আমি মনে করি। হ্যাঁ, একজন সুপারস্টারের বিপরীতে অভিনয় করে নিজেকে আলোচনায় আনা যায়। আর তারকা খ্যাতিটাও খুব সহজে অর্জন করা সম্ভব। কিন্তু এ খ্যাতির পেছনে দৌড়াতে গিয়ে ভবিষ্যতে খেসারত দিতে হতে পারে। তাই এ ছবিতে নায়িকা বদলের ব্যাপারেও নির্মাতাকে বলেছি।

বিষয়টি জানাজানি হতেই ব্যাপক আলোচনায় শুরু হয় বিভিন্ন মহলে। সবার মাঝে নানা প্রশ্নও জন্ম নেয়। তবে এর পেছনে ভিন্ন রহস্য খুঁজে পেয়েছেন অনেকে। জানা গেছে, কাটরিনার সঙ্গে অনেক আগে থেকেই সিদ্ধার্থের দ্বন্দ্ব। আর তারই জের ধরে এ ছবিতে অভিনয় করার ব্যাপারে নাখোশ এ অভিনেতা।

0 comments:

Post a Comment

Video of Day




Twitter Follow

Translate