১৫ অভিনয়শিল্পীর বিচিত্র প্রতিভা
বিনোদন ডেস্ক : প্রতিভার কোনো সীমা নেই। বিশেষ করে বলিউড খুব প্রতিভার একটি জায়গা। কেননা অভিনয় কোনো সহজ কাজ না। অভিনয়ে প্রতিভাবান না হলে, দর্শকদের মন জয় করা সম্ভব নয়। তবে বলিউডে এমন তারকা রয়েছেন যারা অভিনয়ের বাইরেও অন্যান্য বিষয়েও সমান প্রতিভাবান। আর তাদের সেসব প্রতিভার খবর অনেকেরই অজানা।
জেনে নিন বলিউডের সাম্প্রতিক সময়ের ১৫ তারকাকে, সঙ্গে অভিনয়ের বাইরে তাদের অন্য গুণের খবর।
সালমান খান- চিত্রশিল্পী
বলিউডে সালমান খান বর্তমানে বক্স অফিসের বাদশাহ হিসেবে পরিচিত। তার সিনেমা মানেই বক্স অফিসে সাফল্যের রেকর্ড গড়া। অভিনয়ের বাইরে সালমান খুব ভালো চিত্রশিল্পীও। অবসরে দারুণ সব স্কেচ ও পেইন্টি আঁকায় বেশ সুনাম রয়েছে তার।
আমির খান- দাবা মাস্টার
আমির খানের প্রতিভার খবর নতুন কিছু নয়। বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট হিসেবে খ্যাত তিনি। যার প্রমান আমির বরাবরই রেখে চলেছেন তার অভিনীত সিনেমাগুলোতে। তবে অভিনয়ের বাইরে আমির খান দাবা খেলায় অন্যতম সেরা হিসেবে পরিচিত। আমির খানের সঙ্গে দাবা খেলার পর, এমন মন্তব্য ভারতের খ্যাতনামা দাবা খেলোয়ার বিশ্বনাথ আনন্দের।
অক্ষয় কুমার- মার্শাল আর্টে পারদর্শীতা ছাড়াও ফটোগ্রাফার এবং শেফ
বলিউডে মার্শাল আর্টে পারদর্শী নায়ক হিসেবে পরিচিত অক্ষয় কুমার। মার্শাল আর্টের পাশাপাশি বলিউডের এই সুপারস্টারের ভালোবাসেন ফটোগ্রাফি। অবসরে ক্যামেরা হাতে ছবি তুলতে বেরিয়ে পড়েন। এ ছাড়াও অক্ষয় রান্নাতেও পারদর্শী। বলিউডে অভিষেক হওয়ার আগে তিনি লন্ডনে একটি রেস্তোঁরায় কর্মরত ছিলেন।
আলি জাফর- চিত্রশিল্পী ও কবি
পাকিস্তানি এই তারকা পাকিস্তানের পাশাপাশি বলিউডেও গায়ক হিসেবে পরিচিত। গান গাওয়ার পাশাপাশি বলিউডের বেশ কয়েকটি সিনেমায় মূল চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। গান ও অভিনয়ের বাইরে আলি জাফর একজন কবি এটা হয়তো অনেকেরই জানা। তবে যেটা অনেকেই জানেন না সেটা হচ্ছে, আলি জাফর খুব ভালো ছবিও আকঁতে পারেন।
কঙ্গনা রাণৌত- পাঁকা রাধুনী
শুধু দর্শকরা নয়, বলিউডের তারকারাও যার অভিনয় প্রতিভায় বর্তমানে মুগ্ধ, তিনি কঙ্গনা রাণৌত। তবে কাছের মানুষদের কাছে তিনি পাঁকা রাধুনী হিসেবে খ্যাত।
বিদ্যা বালান- মিমিক ও কবি
অভিনয়ে দর্শক-সমালোচকদের বরাবরই মুগ্ধ করে থাকেন বিদ্যা বালান। তবে ভক্তদের জন্য গোপন খবর হচ্ছে, তিনি অন্যের অনুকরণে পারদর্শী অর্থাৎ খুব ভালো মিমিক্রি করতে পারেন। এর বাইরে দারুন সব কবিতাও লিখে থাকেন।
ইয়ামি গৌতম- ডেকোরেটর
সৌন্দর্যে ভক্তদের কুপোকাত করা এই অভিনেত্রী, ইন্টেরিয়র ডেকোরেটরে পারদর্শী।
আয়ুশমান খুরানা- মিউজিশিয়ান ও গীতিকার
উপস্থাপক, অভিনেতা ও গায়ক হিসেবে আয়ুশমানের প্রতিভার কথা অনেকেরই জানা। এর বাইরে তিনি সুরকার ও গীতিকারও। উপস্থাপনা, অভিনয়ের বাইরে তাকে একজন পুরোদস্তুর মিউজিশিয়ান বলা যেতে পারে।
রনদীপ হুদা- পোলো খেলোয়ার
বলিউডের এই অভিনেতার ছয়টি ঘোড়া রয়েছে এবং তিনি একজন নামী পোলো প্লেয়ার। এর পাশাপাশি রনদীপ হুদা পুরস্কার জয়ী শো জাম্পার হিসেবেও খ্যাত।
জুহি চাওলা- ক্লাসিকাল সংগীতশিল্পী
প্রতিভাবান এই অভিনেত্রী কত্থক নাচে তিন বছরের প্রশিক্ষণ নিয়েছেন এবং শাস্ত্রীয় সংগীতে ছয় বছরের প্রশিক্ষণ নিয়েছেন। সকাল বেলা গানের রেওয়াজ ছাড়া সকালটা শুরু করেন না জুহি চাওলা।
শহিদ কাপুর- ডিজে
অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী শহিদ কাপুর। বিশেষ করে একটি ডিজে গ্রুপ রয়েছে তার।
সাইফ আলী খান- গিটারিস্ট
গিটারে সাইফের দক্ষতা মুগ্ধ করার মতো।
নার্গিস ফাকরি- র্যাপার
এই বলিউড অভিনেত্রীর জন্ম এবং বেড়ে উঠা নিউইয়র্কে। রকস্টার সিনেমার মাধ্যমে অভিনয়ে দক্ষতা দেখানো এই অভিনেত্রী ফ্রি স্টাইলে শব্দ মিলিয়ে খুব দ্রুত কথা বলতে পারেন। র্যাপার হিসেবে তার দক্ষতা সকলকেই অবাক করবে।
শিল্পা শেঠী- পাঁকা রাধুনী
পাঁকা রাধুনী হিসেবে স্বজনদের মুগ্ধ করে থাকেন শিল্পা শেঠী।
প্রিয়াঙ্কা চোপড়া-গায়িকা
বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন প্রিয়াঙ্কা চোপড়া। তবে তার আরো একটি ট্যালেন্ট লুকোনো ছিল না বেশিদিন। গায়িকা হিসেবেও যে তিনি প্রতিভাবান, তার প্রমাণ দিয়েছেন ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে গানের অ্যালবাম প্রকাশ করে।
0 comments:
Post a Comment