মেহজাবীন আমার জমজ বোন : শিশির

উম্মে আহমেদ শিশির ও মেহজাবীন চৌধুরী ছবি : সংগৃহীত
অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর চেহারার মিল রয়েছে- এমন কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। বিশেষ করে কিছুদিন আগে সাকিব ও শিশিরের একটি বিজ্ঞাপন প্রচার শুরু হওয়ার পর থেকে। কিন্তু মেহজাবীন বা শিশির কি বিষয়টি জানেন? আলবত জানেন, নইলে শিশির ফেসবুকে স্ট্যাটাস দিলেন কী করে? স্ট্যাটাসে তিনি বলেই বসেন, মেহজাবীন তাঁর বোন, শুধু বোন নয়, একেবারে যমজ!

সম্প্রতি উম্মে আহমেদ শিশির তাঁর ফেসবুক অ্যাকাউন্ট সাকিব উম্মে আল হাসান থেকে নিজের সঙ্গে মেহজাবীনের তোলা একটি সেলফি পোস্ট করেন এবং ছবির ক্যাপশনে লেখেন, ‘দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া যমজ বোন’ (The Long lost twin sisters)। পোস্টটিতে তিনি মেহজাবীনকে ট্যাগ  করেন। ছবিটির লাইক এ পযর্ন্ত ৩০  হাজার ছাড়িয়েছে।  

মেহজাবীন দেশের প্রতিষ্ঠিত মডেল হলেও শিশির পেশাদার মডেল নন। তারপরও তাঁকে সাকিবের সঙ্গে মডেলিং করতে দেখা যাচ্ছে বাংলা লিংকের একটি বিজ্ঞাপনে। তাহলে কি নতুন মডেলের আবির্ভাব হচ্ছে? বিভিন্ন সাক্ষাৎকারে শিশির এর উত্তর দিয়েছেন। মিডিয়ায় কাজ করার অনেক প্রস্তাবই আসছে তাঁর কাছে। তবে সাকিব চাইলে তিনি কাজ করতে আগ্রহী- এমন কথাই শিশির জানান বাংলাভিশন টেলিভিশনে ঈদে প্রচারিত এক অনুষ্ঠানে।
শিশির মিডিয়ায় নিয়মিত হবেন কি না তাতো ভবিষ্যতই বলে দেবে, তবে সম্প্রতি মেহজাবীনের চেহারার সঙ্গে যে তুলনা চলছে সেটা ভালোই উপভোগ করছেন তিনি। তা না হলে, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দুজনের সেলফি তুলে দেবেন কেন?
এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে মেহজাবীন বলেন,‘আমার সঙ্গে শিশিরের অনেক আগে থেকে পরিচয়। প্রায় আমাদের কথাবার্তা হয়।আমরা ভালো বন্ধু। ও যখন আমাকে জমজ বোন বলেছে তখন আমার অনেক ভালো লেগেছিল’।
বিয়ে করছেন আলিয়া-সিদ্ধার্থ!
আইপোর্ট নিউজ:
Publish Date : 2015-08-15,  Publish Time : 03:48,  View Count: 531    15 hours ago

আলোচনা, সমালোচনা, বিতর্ক সবই চলছে বলিউড প্রেমিকযুগল আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে। কখনও অভিসার, কখনও বিচ্ছেদ, আবার কখনও মিল হচ্ছে এসব খবরের শিরোনামে পরিণত হয়েছিলেন এ জুটি। তবে বিয়ে নিয়ে এখন পর্যন্ত কোন খবর পাওয়া যায়নি।

তবে এবার সে সুখবরটিই শোনা যাচ্ছে। বলিউডের বিভিন্ন সূত্রে জানা গেছে, কিছুদিনের মধ্যেই সাত পাঁকে বাঁধা পড়ছেন উঠতি এ দুই তারকা। পারিবারিকভাবে সিদ্ধান্ত না হলেও নিজেরাই বিয়ে করবেন বলে জানিয়েছেন আলিয়া ও সিদ্ধার্থ।

সম্প্রতি ভিন্ন সাক্ষাৎকারে দুজনের মুখ থেকে এমন কথাই বেরিয়েছে। আলিয়া বলেছেন, সিদ্ধার্থের সঙ্গে কিছুদিন আগেও ঝামেলা চলছিল। তাই বলে সম্পর্ক তো আর ভেঙে যায়নি। আমি ওকেই বিয়ে করবো। আমার স্বামী হওয়ার জন্য যেসব গুণাবলী থাকার, তার সবই রয়েছে সিদ্ধার্থের মধ্যে। সব চূড়ান্ত হলে বিয়ের ঘোষণা দেবো। এদিকে আরেকটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, শুরু থেকেই আলিয়াকে বিয়ে করবো বলে ঠিক করেছি। তবে মাঝে যেসব টানাপড়েন সৃষ্টি হয়েছে সেগুলোর কারণে অনেকটা পিছিয়ে পড়েছি। সব যদি ঠিক থাকে তাহলে শুভ কাজে দেরি করবো না।
- See more at: http://www.iportbd.com/details.php?id=33547#sthash.56PeQQwI.5vNEG2Vn.dpuf

0 comments:

Post a Comment

Video of Day

Twitter Follow

Translate