মিশরীয় অভিনেতা ওমর শরিফের মৃত্যুতে
শোকের ছায়া নেমেছে গোটা বিশ্বের বিনোদন জগতে। টুইটারে মার্কিন এবং ব্রিটিশ
শিল্পীরা তাদের শেষ শ্রদ্ধা জানিয়েছেন ‘লরেন্স অফ অ্যারাবিয়া’ খ্যাত এই
অভিনেতার প্রতি।
অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডারাস তার টুইটে লেখেন, “আমার কাছের বন্ধু
ওমর শরীফ চলে গেল। আমি তাকে সব সময়ই মিস করবো। সে ছিল সেরাদের একজন।”
‘ফ্রোজেন’
খ্যাত অভিনেতা জশ গ্যাডের টুইট, “ওমর শরীফের খবর শুনে মন খারাপ হলো। আমি
বড় হয়েছি লরেন্স এবং জিভাগোর সঙ্গে। এমন এক কালজয়ী ছিলেন তিনি, যিনি জন্ম
দিয়েছেন একাধিক ধ্রুপদীর।”
জার্মান নির্মাতা রোনাল্ড এমেরিখ এক টুইটে
বলেন, “খুবই শোকাহত ওমর শরীফ চলে যাওয়ায়। তার মতো একজন কিংবদন্তীর সঙ্গে
কাজের সুযোগ পেয়েছি বলে নিজেকে ধন্য মনে করছি। তার পরিবারের জন্য ভালবাসা।”
২০০৮ সালে এমেরিখের ‘টেন থাউজেন্ড বিসি’ সিনেমায় অভিনয় করেছিলেন ওমর শরীফ।
‘টিন উল্ফ’ খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল শারম্যান লিখেছেন, “অসাধারণদের মধ্যে অন্যতম। ওমর শরীফের কোন তুলনা নেই।”
‘গেইম অফ থ্রোন্স’ খ্যাত ইউজিন মাইকেল সাইমন লিখেন, “শান্তিতে ঘুমাও ওমর শরীফ। বিশ্বকে কি অসাধারণ সব কাজই না উপহার দিয়েছিলে তুমি!”
টিভি
অভিনেতা স্কট ফলি লিখেছেন, “ওমর শরীফের সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার কয়েক
বছর আগে হয়েছিল। তিনি এমন একজন ব্যাক্তি, যাকে সহজে ভোলা যায় না। শান্তিতে
ঘুমান।”
মিশরীয় সংগীতশিল্পী লারা স্যান্ডার লিখেন, “ওমর শরীফ, আপনার অভাব গোটা বিশ্ব অনুভব করবে। কাছে দূরে, সবাই আপনাকে মিস করবে।”
মার্কিন অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাওয়েল লিখেছেন, “শান্তিতে ঘুমাও ওমর শরীফ। কি সুন্দর একজন মানুষ এবং প্রতিভাবান অভিনেতা।
0 comments:
Post a Comment