রাবাদা ‌‘আহামরি’ বোলার নয়!,,,,নাসির



অভিষেক ওয়ানডেতে নিজের দ্বিতীয় ওভারেই হ্যাটট্রিক করেছেন রাবাদা। পরে আরও তিন উইকেট নিয়ে গড়েছেন অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ৮ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। গতিময় বোলিংয়ে কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশকে। নাসির অবশ্য রাবাদার বলে আউট হননি। তবে রাবাদার ৬ বল থেকে কোনো রান করতে পারেননি। খুব কাছ থেকে রাবাদার ধ্বংসযজ্ঞ দেখেছেনও।
তার পরও রাবাদাকে দারুণ বোলার মানতে নারাজ নাসির। শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বললেন, রাবাদাকে নিয়ে ভাবনারও কিছু নেই।
“রাবাদা ৬ উইকেট পেয়েছে। কিন্তু কয়েকটা উইকেট ছিল ‘সফট’ ডিসমিসাল, যেমন সৌম্য-লিটন; আর দু-একটা ভালো বলে ছিল। ৬ উইকেট পেতেই পারেন একজন বোলার। এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমি মনে করি না, রাবাদা তেমন আহামরি বোলার যে আমরা সামলাতে পারব না।

0 comments:

Post a Comment

Video of Day




Twitter Follow

Translate