কেমন হবে ঢাকা টেস্টের দল?
মুশফিক বলেন, ‘এই উইকেটে আমাদের কম্বিনেশনে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা আছে বলে মনে হয় না। কারণ শেষ টেস্টে যে একাদশ খেলেছে, সবাই যার যার জায়গায় ভালো খেলেছে। সে দিক থেকে চিন্তা করলে পরিবর্তনের সম্ভাবনা কম।’
সম্ভাবনা যে একেবারে নেই, তা বলেননি মুশফিক। তার পরের মন্তব্যটি ছিলো এ রকম, ‘আবার আমাদের যেহেতু পাঁচজন স্পিনার আছে সে দিক থেকে চিন্তা করে একজন পেসার বা একজন ব্যাটসম্যান সেরা একাদশে ঢুকেও যেতে পারে। যদি আমরা আরো চিন্তা করি, সে ক্ষেত্রে হয়তো এই পরিবর্তনটা আসবে । আপাতত অবশ্য পরিবর্তনের কোনো চিন্তা নেই।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অবশ্য ব্যাপারটা সে রকম ছিলো না। মুস্তাফিজ ও জুবায়ের খুব ভালো খেলেছেন। ফলে বোলিং লাইন নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কেটে গেছে।
0 comments:
Post a Comment