আমি কোথাও দেখিনা রাসুল সা. এর ইফতার এর সুন্নাহ পালন করতে। কিন্তু কেন আমরা রাসুল সা. এর এই সুন্নাহ থেকে সরে গেলাম? কেন কোন আলেম এই সুন্নাহ এর বিষয়ে জোর দেন না? কারণ আলেমরাও নবী সা. এর ইফতারির সুন্নাহ পালন করেন না।
রাসুল সা. ইফতারির সুন্নাহ কি ছিল?
রাসুল সা. এর ইফতারির সুন্নাহ ছিল ১। সূর্য অস্ত/ ডুবে যাবার সাথে সাথে দ্রুত ইফতার করা ২। খেজুর ও পানি দিয়ে ইফতার করা (নবী সা. কখনও কখনও ছাতু দ্বারা ইফতার করেছেন)। ৩। দ্রুত ইফতার শেষ করে দেরি না করে মাগরিবের সলাত আদায় করা।

একটু সদিচ্ছা থাকলে আমরা ভোজন রশিকরাও রাসুল সা. ইফতারির সন্নাহ পালন করতে পারি।
যেমন আমরা সূর্য অস্ত/ ডুবে যাবার সাথে সাথে কয়েকটা খেজুর ও পানি দিয়ে ইফতার সেরে মাগরিবের সলাত আদায় করে তারপর ইচ্ছামত নানান কিসিমের/ আইটেমের খাদ্য খেতে পারি। তাতে নবী সা. এর ইফতারির সুন্নাহও পালন হয়ে গেল আর আমাদের ভোজন বিলাসও হয়ে গেল।
আল্লাহ আমাদেরকে রাসুল সা. এর ইফতারির সুন্নাহ জানার, বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।

0 comments:
Post a Comment