বাংলাদেশকে ডাকছে দারুণ একটি সুখবর

 সম্প্রতি শক্তিশালী পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। বাংলাদেশ দুইবার বিশ্বকাপজয়ী ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। এর কয়েকদিন আগে ক্রিকেটের উদীয়মান শক্তি জিম্বাবুয়েকে ৪ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ।

এই বাংলাদেশকে এবার টাইগারদের পারফর্মে ডাকছে অবিশ্বাস্য ও দারুণ একটি সুখবর। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যে কোনো দেশকে হারানোর সমার্থ্য রাখে। দক্ষিণ আফ্রিকাকে এর আগে বিশ্বকাপের মঞ্চে কাঁদিয়ে দিয়েছে বাংলাদেশ।

এবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ দলে রয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। ২০১৫ বিশ্বকাপে টানা দুইটি সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল্লাহ দলে ফিরেছেন। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে সাফল্যের ধারাবাহিকতায় রয়েছে।  

তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডেতে পারবে কি বাংলাদেশ? এই প্রশ্নটি সামনে আসছে। টাইগারদের শক্তি-সামর্থ্য বলছে আফ্রিকা বধও সম্ভব। আর দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করতে পারলে ২০১৫ সালে এ পর্যন্ত খেলা ওয়ানডে ম্যাচের সমীক্ষায় নাম্বার ওয়ান সফল টিম হবে বাংলাদেশ।

২০১৫ সালে খেলা ওয়ানডে ম্যাচে জয়ের দিক থেকে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করতে পারলে এই অর্জনের পাশাপাশি আইসিসি র‌্যাংঙ্কিংয়েও নিশ্চিত একধাপ উন্নতি হবে বাংলাদেশের।

অর্থাৎ র‌্যাংঙ্কিংয়ে সাত নম্বরে থাকা বাংলাদেশ পৌঁছে যাবে সেরা ছয়ে। তবে বাংলাদেশের সামনে এসব সুখবর হাতছানি দিয়ে যায় না টাইগার ভক্তদের হৃদয় ছুঁয়ে দেয় সেটাই এখন দেখার অপেক্ষা।

0 comments:

Post a Comment

Video of Day




Twitter Follow

Translate