টাইগারদের জন্য সুখবর!

বর্ষার মধ্যে লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশজুড়ে মাঝারি থেকে ভারি বর্ষণ চললেও শুক্রবার বিকাল নাগাদ পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তা হলে শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম একদিনের খেলাটি নির্বিঘ্নে হতে পারবে। দিবারাত্রির এই খেলাটি বেলা ৩টায় শুরুর কথা।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অবিরত বর্ষণ চলছে। ঈদের আগে মানুষের কেনাকাটার ব্যস্ততার মধ্যে এই বর্ষণ নগরজীবনে অস্বস্তি তৈরি করেছে।
টাইগারদের জন্য সুখবরটি হলো, আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। শুক্রবার বিকাল থেকে ভারী বর্ষণ কমে আসবে। সেই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপও অবস্থান করছে।
অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম সাংবাদিকদের বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে এ ভারি বর্ষণ হচ্ছে না। এর কারণ এখন সাগরে লঘুচাপ রয়েছে। তবে কাল (শুক্রবার) বিকাল থেকে ভারী বর্ষণ কমে আসবে।
আবহাওয়া অফিস আরো বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে চলমান বৃষ্টি আরো অন্তত দুইদিন অব্যাহত থাকবে। ঢাকা, যশোর, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে ঝড়োহাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।এসব অঞ্চলসমূহের নদীবন্দরগুলোকে দুই(২) নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা যাচ্ছে। আগামীকালের পর থেকে আস্তে আস্তে বৈরি অবস্থার উন্নতি হবে বলেও জানানো হয়েছে।
খেলা শুরুর আগে শুক্রবার দুপুরের দিকে রাজধানীতে সূর্যের দেখা মিলবে বলে আভাস দিয়েছেন এই আবহাওয়া কর্মকর্তা। তিনি বলেন, এসময় হালকা বৃষ্টি হলেও তা হবে সাময়িক সময়ের জন্য।
বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ঢাকায় ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এসময় মংলায় দেশের সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিন আষাঢ় মাসের ২৫ তারিখ। আষাঢ়ের শুরু থেকে দেশের সর্বত্র মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে ভারি বর্ষণে পাহাড় ধসের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুও হয়েছে।
এসময় ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৮ মিলোমিটার বেগে অস্থায়ী দমকা ৩০-৪০ কিলেমিটার পর্যন্ত হতে পারে।পরবর্তী ৭২ ঘণ্টার বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
এদিকে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সব ঠিক থাকলে আগামী কাল বিকেল তিনটায় শুরু হওয়ার কথা রয়েছে সফররত দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক বাংলাদেশের মধ্যেকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ভাষ্যমতে আগামিকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা শতকরা ৯০ ভাগ।
এদিকে, আজকেও বৃষ্টির কারণে মাঠে গিয়েও কোন দলই অনুশীলন করতে পারে নি। যদি বৃষ্টির কারণে ম্যাচটি অনুষ্ঠিত হতে না পারে, তাহলে তা পরিত্যক্ত হয়ে যাবে। কেননা ভারত সিরিজের মতো এই সিরিজে কোন রিজার্ভ ডে রাখা হয় নি। আর এভাবে যদি বৃষ্টি অব্যহত থাকে তাহলে সত্যি সত্যি ওয়ানডে সিরিজ পরিত্যক্ত হওয়ার সম্ভবনাটায় বেশি।

0 comments:
Post a Comment