গুরুতর অসুস্থ চিত্রনায়িকা দিতি
দুঃশ্চিন্তায় তারকারা, প্রার্থনার আহ্বান…
নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘সবার প্রিয় শিল্পী দিতির ব্রেন টিউমার হয়েছে। আগামীকাল (২৮ জুলাই) তাঁর অপারেশন, চেন্নাইয়ের এমআইওটি হসপিটালে। বন্ধুরা, সবাই দিতির জন্য দোয়া করবে, সে যেন সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরতে পারে।’
চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুকে লিখেছেন, ব্রেন টিউমারে আক্রান্ত বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিতি। বতর্মানে চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে আছে। সবাই তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে অতিদ্রুত পুরোপুরি সুস্থ করে দেন। আমিন…
অভিনেতা ওমর সানি তার ফেসবুকে লিখেন, দিতি ম্যাডাম ব্রেইন টিউমারে আক্রান্ত। অসম্ভব ভাল একজন মানুষ, সাংঘাতিক ব্যক্তিত্ববোধ, মারাত্মক অভিনয় ক্ষুধা। সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে। আপনারা দোয়া করবেন এই কৃতি শিল্পীর জন্য।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমার অন্যতম প্রিয় ব্যক্তিত্ব ও অভিনেত্রী তিনি (দিতি)। বর্তমানে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। বন্ধুরা, দয়া করে প্রার্থনা করবেন তিনি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে নিরাপদে আমাদের মধ্যে ফিরতে পারেন। স্রষ্টা তার সহায় হোন।’
চিত্রনায়ক বাপ্পি বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে ‘তবুও ভালোবাসি’ ছবিতে প্রথমবারের মতো দিতি ম্যাডামের সঙ্গে কাজ করি। কিছুদিন আগে ‘সুইটহার্ট’ ছবিতে ম্যাডামের সঙ্গে করলাম। দিতি ম্যাডাম বাংলা সিনেমার স্বর্ণযুগের একজন অসম্ভব শক্তিশালী অভিনেত্রী। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তার অসুস্থতার কথা শুনে আমি খুব আহত হয়েছি। সবার কাছে তার জন্য দোয়া চাইছি। তিনি যেন সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসেন’।
চিত্রনায়িকা পরী মনি বলেন, দিতির সঙ্গে তার একটি ছবি ফেসবুকে প্রকাশ করে তার নিচে লিখেন, ‘আল্লাহ তুমি এই লক্ষী মামানিটার (দিতি’র) ব্রেইন টিউমার ভাল করে দাও। লক্ষী মামানি তুমি সুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে এসো। আর এই ভাবেই আমাকে বুকের মাঝে জড়িয়ে রাখো। বন্ধুরা তোমরা সবাই এই লক্ষী মামনিটার জন্য দোয়া কর। তার অপারেশন যেন সফল হয়।
অভিনেতা আরিফিন শুভ ফেসবুকে লিখেছেন, দিতি ম্যাডামকে আল্লাহ সুস্থ করে দিন। আমিন। সবাই দয়া করে উনার জন্য দোয়া করেন।’
চিত্রনায়িকা বিপাশা কবির বলেন, ‘সবাই দিতি আপুর জন্যে দোয়া করো। আল্লাহ দিতি আপুকে আবার আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসুক। সবার দোয়ায় ইনশাল্লাহ আপু আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে।’
0 comments:
Post a Comment