নতুন এক গ্রহের সন্ধান পেয়েছে নাসার বিজ্ঞানীরা। দেখতে অবিকল পৃথিবীর মত হলেও পৃথিবী থেকে প্রায় দেড় হাজার আলোকবর্ষ দূরত্বে অবস্থান করছে এ গ্রহটি। আর পৃথিবীর মতো সূর্যের ন্যায় কোন একটি নক্ষত্রকে ঘিরে প্রদক্ষিণ করছে। সম্প্রতি যুক্টরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একদল বিজ্ঞানী নতুন আবিস্কৃত হওয়া এই গ্রহ সম্পর্কে পূর্ণ বিবরণ প্রকাশ করেছেন। যা ইতোমধ্যে পৃথিবী ২.০ নামে অভিহিত হয়েছে তাদের প্রকাশিত প্রতিবেদনে। তবে প্রাতিষ্ঠানিকভাবে বিজ্ঞানীগণ গ্রহটির নামকরণ করছেন ‘কেপলার-৪৫২বি’ নামে।
কেপলার-৪৫২ গ্রহটিকে কেপলার টেলিস্কোপ দিয়ে খোঁজে পেয়েছেন গবেষকরা। নতুন আবিস্কার হওয়া এই গ্রহ আয়তনে পৃথিবী থেকে প্রায় ষাট শতাংশ বড়। এটি সূর্যের মত যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটির বয়সও ছয়শো কোটি বছর বলা হয়েছে প্রতিবেদনে। আর সূর্যের বয়স ধরা হয় ৪৬০ কোটি বছর। বিজ্ঞানীরা বলছেন, যে কোন অনুকুল অবস্থানে থাকা গ্রহে জীবনের শুরু হওয়ার জন্য ৬০০ কোটি বছর একটি যথেষ্ট সময়।
বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার এক সংবাদ সম্মেলনে গবেষক জন জারকিনস কেপলার-৪৫২বি সম্পর্কে জানান, ‘পৃথিবী ও সূর্যের মতোই ‘কেপলার-৪৫২বি’ বেশ দূরত্ব রেখে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। আমাদের হিসেবে সূর্যকে ঘুরে আসতে পৃথিবী সময় নেয় ৩৬৫ দিন। আর সেখানে ‘কেপলার-৪৫২বি’-এর নক্ষত্রকে ঘুরে আসতে সময় নেয় ৩৮৫ দিন। তবে তা সূর্যের মতো আকৃতি ও তাপমাত্রার হলেও শুধু বয়সটাই মনে হচ্ছে সূর্যের চেয়ে একটু বেশি।
গবেষকরা ধারণা করছেন, গ্রহটির পৃষ্ঠের তাপমাত্রা পানি তরল থাকার উপযোগী হতে পারে। এর আগেও পৃথিবীর মতো আকৃতির গ্রহ পেয়েছিলেন গবেষকরা। তবে পৃথিবীর সঙ্গে কোনোটিরই কেপলার-৪৫২বি এর মত এতটা সাদৃশ্য পাওয়া যায়নি।
২০০৯ সাল থেকেই কেপলার মহাকাশ টেলিস্কোপ উৎক্ষেপন করে পৃথিবীর আশেপাশে প্রাণীর বাসযোগ্য গ্রহ অনসন্ধান করতে থাকে নাসা। এই টেলিস্কোপ দিয়ে পৃথিবীর সাথে সাদৃশ্য অনেক গ্রহই আবিস্কার করা হয়েছে ইতোমধ্যে। তবে সম্প্রতি এই আবিষ্কারের ফলে পৃথিবীর বাইরে জীবনের সন্ধান পাওয়ার সম্ভাবনা আরো বাড়ল বলে মনে করেন গবেষকরা।

0 comments:

Post a Comment

Video of Day




Twitter Follow

Translate