অপটিক্যাল ফাইবারে ইন্টারনেট দিচ্ছে সরকার
মঙ্গলবার সচিবালয়ে জেলা প্রশাসকের সঙ্গে (ডিসি) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘ডিসিরা অভিযোগ করেছেন, কিছু কিছু উপজেলায় ইন্টারনেট কম গতি সম্পন্ন। ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য বিটিসিএলকে নিদের্শনা দেয়া হবে।’
তিনি ডাক ব্যবস্থার মাধ্যমে সরকারের আয় বৃদ্ধির বিষয়ে বলেন, ‘ই-ক্যাশের মাধ্যমে লেনদেন হলে সরকারের রাজস্ব বাড়বে এবং এ খাত লাভজনক হবে।’
তারানা হালিম বলেন, ‘বাংলাদেশ ডিজিটালের পথে এগিয়ে যাচ্ছে। একে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া হবে।’
0 comments:
Post a Comment