মিসাইলম্যান খ্যাত ভারতের সাবেক রাষ্ট্রপতি বিজ্ঞানী এ পি জে আবদুল কালাম সোমবার সন্ধ্যায় ইন্তেকাল করেন। মেঘালয় প্রদেশের শিলংয়ে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় অচেতন হয়ে মাটিতে পড়ে গেলে তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের আইসিইউ’তে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) তিনি মারা যান।

মেঘালয় প্রদেশের শিলংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে সেখানকার শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন এ পি জে আবদুল কালাম।
২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত এ পি জে আবদুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তিনি ছিলেন দেশটির ১১তম রাষ্ট্রপতি। একাধারে তিনি ছিলেন একজন লেখক ও দার্শনিক। লেখা ও বক্তব্যের মধ্য দিয়ে তাঁর বহু দর্শন ফুটে উঠেছে। এখানে তাঁর কয়েকটি বিখ্যাত উক্তি তুলে দেয়া হলো।
১। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা না যা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন হল সেটাই যা তোমাকে ঘুমাতে বাধা দেয়।
২। জীবন হলো এক জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার।
৩। জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত।
৪। পরম উৎকর্ষতা হলো একটি চলমান প্রক্রিয়া। এটা হঠাৎ করেই আসে না। ধীরে ধীরে আসে।
৫। যারা মন থেকে কাজ করে না, তাঁরা আসলে কিছুই অর্জন করতে পারে না। আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়। 
৬। জীবন হলো একটি জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার।
৭। আকাশের দিকে তাকাও। আমরা একা নই। মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুপ্রতীম। যারা স্বপ্ন দেখে ও সে মতো কাজ করে, তাদের কাছেই সেরাটা ধরা দেয়।
৮। যদি কোন দেশ দুর্নীতিমুক্ত হয় এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠে, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবনে তিন রকম মানুষ থাকবে, যারা পরিবর্তন আনতে পারেন। তারা হলেন পিতা, মাতা ও শিক্ষক। 
৯। শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানী, সৃষ্টিশীল, উদ্যোগী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেয়া, যাতে তারা আদর্শ মডেল হতে পারে।
১০। তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে। আবিষ্কারের নেশা থাকতে হবে। যেপথে কেউ যায় নি, সে পথে চলতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে। সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে। এগুলোই হলো সবচেয়ে মহৎ গুণ। এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে। তরুণদের কাছে এটাই আমার বার্তা।

0 comments:

Post a Comment

Video of Day




Twitter Follow

Translate