বাহুবলী'র কাঁধে 'বজরঙ্গি'র নিশ্বাস!
সালমান খানের ধামাকায় পরাস্ত হতে চলেছে 'বাহুবলী'?
ভারতের সবচেয়ে বেশি বাজেটে নির্মিত সিনেমা 'বাহুবলী' মুক্তি পেয়েছে ১০
জুলাই। প্রভাস-তামান্না অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমাটি আলোড়ন তুলেছে
বিশ্বব্যাপী। আজ মঙ্গলবার পর্যন্ত- এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটি
মুক্তির পর ১৮ দিনে আন্তর্জাতিক বাজার থেকে আয় করেছে ৪৫০ কোটি রুপি।
বিদেশ থেকে সর্বাধিক আয়কৃত ভারতীয় সিনেমার তালিকায় 'বাহুবলী'র অবস্থান এখন
তিন নম্বরে। ৭৪০ কোটি আয় নিয়ে আমির খানের 'পিকে' (৫৪২ কোটি রুপি) রয়েছে
তালিকার শীর্ষে। বিশ্বব্যাপী ৫৪২ কোটি আয় করা মিস্টার পারফেকশনিস্টের 'ধুম
থ্রি'র অবস্থান দ্বিতীয়।
'বাহুবলী'র বীরত্বে এ তালিকা তৈরি হবে নতুন করে- এমন ধারণা ছিল বলিউডের
বাজার বোদ্ধাদের। কিন্তু ১৭ জুলাই সালমান খানের 'বজরঙ্গি ভাইজান' মুক্তির
পর পাল্টে গেছে হিসাব-নিকাশ। সল্লুবাবার এই সিনেমা ভারতে আয়ের হিসেবে এরই
মধ্যে টপকে গেছে 'বাহুবলী'কে, এবার টেক্কা দিতে চলেছে বিদেশের মাটিতেও।
মুক্তির মাত্র ১১ দিনেই আন্তর্জাতিক বক্স অফিস থেকে ৪০০ কোটি রুপি আয় করেছে
'বজরঙ্গি'। যেভাবে মানুষকে আলোড়িত করছে ছবিটি, দর্শক যেভাবে গ্রহণ করছেন-
এমন ধারা অব্যাহত থাকলে 'বাহুবলী'র সঙ্গে আন্তর্জাতিক আয়ের দূরত্ব ঘোচা
সময়ের ব্যাপার মাত্র!
'বজরঙ্গি ভাইজান' মুক্তির দ্বিতীয় সপ্তাহে পা রাখার আগেই স্বীকৃতি পেয়ে
গেছে চলতি বছরে বলিউডে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হিসেবে। অবশ্য ভাইজানে’র
দাপটে জৌলুস কিছুটা কমলেও প্রতিযোগিতা থেকে ছিটকে যায়নি 'বাহুবলী'।
এ বছর ভারত কাঁপানো এই দুই সিনেমার এমন প্রতিদ্বন্দ্বিতায় বেশ রোমাঞ্চ
পাচ্ছেন দর্শক, কলা-কুশলী এবং বিশ্লেষকরাও। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ
মাধ্যম, এমনকী চায়ের কাপেও ঝড় উঠছে এ নিয়ে আলোচনায়। শেষ পর্যন্ত কে যাবে
কাকে ছাড়িয়ে- তা জানতে অধীর অপেক্ষায় সবাই!
0 comments:
Post a Comment