পাকিস্তানে এক বিরাট কোহলির সন্ধান!


বিরাট কোহলি ও পাকিস্তানি তরুণ

বিরাট কোহলি ও পাকিস্তানি তরুণ

ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ে সফরে যেতে হয়নি বিরাট কোহলিকে। পেয়েছেন বড় অবসর। এই সময়ে বান্ধবী আনুশকা শর্মার সঙ্গে শপিংমল ও বিভিন্ন স্থান ঘুরে সময় কাটাচ্ছেন। ঠিক এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে ঝড় বয়ে যাচ্ছে বিরাট কোহলির ছবি নিয়ে!

না কোনো আপত্তিকর ছবি নয়, পাকিস্তানের এক তরুণের ছবি প্রায় হুবহু মিলে গেছে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে। আর সেটা টুইটার ও ফেসবুকে দেদারছে শেয়ার করছে ভারত ও পাকিস্তানের ক্রিকেটভক্তরা।

কোহলির চেহারার সঙ্গে মিল থাকায় ভাগ্যও খুলতে শুরু করেছে এই তরুণের। পাকিস্তানের কয়েকটি সংবাদপত্রের খবরে জানা যায়, এই তরুণ নাকি বিজ্ঞাপনের জন্য প্রস্তাব পেতেও শুরু করেছেন।

ছবিতে দেখা যায়, পাকিস্তানের জার্সি পরা তরুণ অনেকটাই বিরাট কোহলির মতো। অবশ্য এর আগে পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদকেও কোহলির মতো লেগেছিল। এখনো হেলমেট পরা অবস্থায় (ছোট করে ছাটা দাড়ি থাকলে) আহমেদ শেহজাদকে বিরাট কোহলির মতোই লাগে। ২০১৪ এশিয়া কাপে পাকিস্তানের এই তারকাকে দেখে বাংলাদেশের অনেক ক্রিকেটভক্তই বিরাট কোহলি মনে করে চমকে উঠেছিলেন। এবার আরো চমকে দিলেন এই পাকিস্তানি তরুণ।

0 comments:

Post a Comment

Video of Day




Twitter Follow

Translate