হর্ষালিকে পাগল বললেন সালমান

অল্পদিনে ভাইজানের কাছে তার আদরের মধ্যমণি হয়ে উঠে হর্ষালি।  তাই ভাইজান তাকে আদর করে তাকে মাঝে মাঝে ‘পাগল’ বলে ডাকতো।  ‘বজরঙ্গি ভাইজান’-এর শুটিংয়ের অবসরে সবথেকে বেশি সময় তার সঙ্গেই কাটাতেন সালমান খান। তার সঙ্গে সম্পর্ক এতটাই গভীর ছিল যে, শুটিংয়ে সালমান কান্নার দৃশ্যে অভিনয় করলে সে-ও কেঁদে ভাসাত। সালমানের জীবনে কে এই নবাগতা? সে হলো সাত বছরের ‘মুন্নি’। ‘বজরঙ্গি ভাইজান’এর শিশু শিল্পী হর্ষালি মলহোত্র। শুটিংয়ে তার সঙ্গে কখনও বার্বি গেম, কখনও টেবিল টেনিস খেলেছেন সালমান।

এর আগে সুরজ বারজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’র জন্য ডাক পেয়েছিল হর্ষালি। ফটোশুট হয়ে যাবার পর ‘বজরঙ্গি ভাইজান’-এর অফার পায় সে। সে সময় সালমান নিজেই বলেছিলেন, ‘প্রেম রতন ধন পায়ো’র তুলনায় ‘বজরঙ্গি ভাইজান’-এর চরিত্রটি হর্ষালির জন্য বেশি উপযুক্ত। সে কথা যে হর্ষালি ফেলনা আর তাই আজ তার প্রমাণ পাচ্ছে ছবিটি মুক্তির পর দর্শকদের উচ্ছ্বাস।

ছবিতে ফুটফুটে মুন্নি হারিয়ে গেছে ভারতে। সে কথা বলতে পারে না। কিন্তু তার না বলা কথাই পড়ে ফেলেছেন দর্শকরা। মুন্নিকে তার দেশে, তার হারিয়ে যাওয়া ঠিকানায় ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন সালমান খান। ‘বজরঙ্গি ভাইজান’এ এভাবেই সবার মন কেড়েছে হর্ষালি। যে ছবি ইতিমধ্যেই রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। এক সপ্তাহে যার কালেকশন ১৮৪.৬২ কোটি টাকা।

তা এর পরে কী করতে চলেছে ছোট্ট এই নায়িকা? অনেক চরিত্রের জন্যই এখন অফার পাচ্ছে হর্ষালি। তবে তার মা জানিয়েছেন, ‘অভিনয় আমার মেয়ের ফ্যাশন। তা যেন কখনও ওর জীবনে প্রেশার না হয়ে যায় সেটা আমি দেখব।’ ফলে চরিত্রের গুরুত্ব বুঝে ফের অভিনয় করবে সে।।

0 comments:

Post a Comment

Video of Day




Twitter Follow

Translate