‘বাজরাঙ্গি ভাইজান’-এর পর এবার ‘ফ্যানটম’!



phantomঢাকা: বলিউডে একের পর এক চমক দেখিয়েই চলেছেন জনপ্রিয় নির্মাতা কবির খান। ‘বাজরাঙ্গি ভাইজান’-এর এক সপ্তাহ যেতে না যেতেই এবার তিনি কাজে নেমে পড়েছেন বহুল প্রতীক্ষিত ছবি ‘ফ্যানটম’ নিয়ে। এর মধ্যে গত ২৩ জুলাই ছবিটির ‘ফার্স্ট লুক’ প্রকাশ করে ফের আলোচনায় কবির খান।
জানা গেছে, ২৩ জুলাই বৃহস্পতিবার আসন্ন ছবি ‘ফ্যানটম’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা কবির খান। তার টুইটার একাউন্টে তিনি প্রথম একটি পোস্টার পোস্ট করেন, যাতে দেখা যায় ভারতের জাতীয় পতাকা রঙের কাপড় দিয়ে চোখবদ্ধ অভিনেতা সাইফ আলী খান। একটু পর একইভাবে ক্যাটরিনা কাইফের একটি পোস্টার পোস্ট করেন তিনি। পোস্টার উপর লেখা ‘এ স্টোরি ইউ উইশ ওয়্যার ট্রু’।কবির খান ছবির ক্যাপশনে লিখেন, শীঘ্রই আসছে ‘ফ্যানটম’। যদিও অনেকেই সমালোচনা করছেন যে, প্রকাশিতব্য ‘ফ্যানটম’-এর পোস্টারটি ভিডিও গেইম ‘হোমফ্রন্ট’-এর পোস্টার থেকে কপিকৃত।
এমনকি ২৫ জুলাই শনিবার ‘ফ্যানটম’-এর ট্রেলার ইউটিউবে প্রকাশ করা হবে বলেও জানান গেচে। ইউটিভি মোশন পিকচার্সের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন সাজিদ এবং সিদ্ধার্থ রায় কাপুর। আসছে ২৮ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ‘ফ্যানটম’ ছবিটি নির্মাণের আগেও নির্মাতা কবির খান নিউ ইয়র্ক, কাবুল এক্সপ্রেস, এক থা টাইগারের মতো বাণিজ্যিক ছবি নির্মাণ করেছেন। সম্প্রতি তার নির্মিত ‘বাজরাঙ্গি ভাইজান’ ভারতে অনন্য ইতিহাস সৃষ্টির লক্ষে ছুটে চলেছে। দর্শক এবং সমালোচকদের প্রশংসায় ভাসছেন কবির খান। তার সাথে সাথে চূড়ান্ত বাণিজ্যিক সফলতার দিকেও ছুটছেন তিনি। এখন দেখার বিষয় ‘ফ্যানটম’ নিয়ে তিনি কতোটা দৌড়াতে পারেন!

0 comments:

Post a Comment

Video of Day




Twitter Follow

Translate