সাকিবের আগে মাত্র তিনজন...
সবার ওপরের নামটা অবশ্য পুরোদস্তুর স্পিনারের নয়। কিংবা বলা ভালো, ক্রিকেট বিশ্ব তাঁকে মনে রেখেছে ব্যাট হাতে ঝড় তুলতেন বলে। এই ঝড়ের কারণেই যাঁর নাম হয়ে গিয়েছিল ‘মাতারা হারিকেন’। বাঁহাতি স্পিনে ওয়ানডেতে ৩২৩টি উইকেট নিয়েছিলেন সনাৎ জয়াসুরিয়া। তাঁর পরেই আছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। চোখে চশমা এঁটে ভেট্টোরি তুলে নিয়েছেন ৩০৫ উইকেট। বাঁহাতি স্পিনারদের মধ্যে ওয়ানডেতে ৩০০ উইকেট আছে মাত্র এই দুজনেরই।
তালিকায় পরের নামটি বাংলাদেশের। আবদুর রাজ্জাক নিয়েছেন ২০৭টি উইকেট। আজকের ম্যাচের আগ পর্যন্ত সাকিবের উইকেট ১৯৮টি। আজ দুটো উইকেট পেলে চতুর্থ বাঁহাতি স্পিনার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন সাকিব।
মাশরাফিরও উইকেট ঠিক ১৯৮টি। তাঁরও চাই দুটো উইকেট। তবে ডান হাতি পেসারদের মধ্যে উইকেট তালিকায় অনেক পেছনে পড়ে আছেন মাশরাফি। এ তালিকায় ৪১৬ উইকেট নিয়ে সবার ওপরে আছেন ওয়াকার ইউনুস। ওয়ানডেতে আর কোনো ডান হাতি পেসারের ৪০০ উইকেট নেই। তবে আরও দুজন বাঁহাতি পেসার এই কীর্তি ছুঁয়েছেন। ৫০২টি উইকেট নিয়ে সবার ওপরে ওয়াসিম আকরাম। চামিন্ডা ভাসের উইকেট ঠিক ৪০০টি।
ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ডটি মুত্তিয়া মুরালিধরনের (৫৩৪টি)।
0 comments:
Post a Comment