রোজা রেখে ব্যাটিং ঝড়

মাত্র ১২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে মঈন আলীর ব্যাটিং অর্ডারে এমন ডিমোশন দেখা গেলো তৃতীয়বার। এবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজে কিছুটা তাক লাগালেন ইংলিশ এ ক্রিকেটার। কার্ডিফের টেস্টে রোজা রেখেই ব্যাট নিয়ে মাঠে নেমে পড়ে এ মুসলিম ক্রিকেটার। তারই ব্যাটিং ঝড়ের সুবাদে ইংল্যান্ডের সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ৪৩০ রান।
প্রথম ইনিংসে ব্যাট হাতে মঈন আলী ক্রিজে যান আট নম্বরে। আর এ বাঁ-হাতি স্টাইলিশ ব্যাটসম্যানের মারকুটে নৈপুণ্যে ইংল্যান্ডের দলীয় সংগ্রহটা পৌঁছে ৪৩০-এ। ৮৮ বলে ৭৭ রান করেন ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত তারকা মঈন আলী। এতে মঈন আলী হাঁকান ১১টি বাউন্ডারি ও একটি ছক্কা। অস্ট্রেলিয়ার বল হাতে ৫ উইকেট নেন পেস তারকা মিচেল স্টার্ক । অপর পেসার জশ হ্যাজেলউড তিন ও অফস্পিনার নাথান লায়ন নেন দুই উইকেট। জবাবে ২৬/০ সংগ্রহ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় সফলকারী অস্ট্রেলিয়া। এর আগে গতকাল ম্যাচের প্রথম দিনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড।
0 comments:
Post a Comment