তরুণীদের না কাঁদিয়েই বিয়ের পিঁড়িতে বসছেন রনি তালুকদার




জাতীয় দলে নিয়মিত খেলতে  না পারলেও। এবার সংসার জীবনের খেলা শুরু করতে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান রনি তালুকদার।

পারিবারিকভাবে পছন্দ করা মেয়ের সঙ্গেই আগামী ৩১ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি।

পরিববার সূত্রে জানা গেছে, জাতীয় দলে খেলা ও বিভিন্ন কারণে এতদিন আটকে ছিল বিয়ে। কনে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা কামালপুর এলাকার প্রয়াত চিন্তাহরণ মণ্ডলের মেয়ে স্মৃতি মণ্ডল। নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয়বর্ষের ছাত্রী তিনি এদিকে বিয়ে উপলক্ষ্যে নারায়ণগঞ্জের অভিজাত একটি ক্লাবের কমিউনিটি সেন্টারে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের মিলনেমেলা ঘটার ইঙ্গিতও মিলেছে। ইতোমধ্যে বিয়ের আমন্ত্রণপত্র বিলি হয়ে গেছে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে রনি তালুকদারের।

0 comments:

Post a Comment

Video of Day




Twitter Follow

Translate