সেই বিস্ময় বালক এবার লর্ডসের মাঠে
–
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্টে। মাত্র ৯ রানে ৯ উইকেট নিয়ে নজির গড়েছিলেন ৯ বছরের মুশির খান। সেই মুশির খান এখন ইংলিশ কন্ডিশনে লর্ডসের মাঠে খেলার সুযোগ পেয়ে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দিয়েছে।
দুবাইয়ের ব্যবসায়ী সিয়াম ভাটিয়ার ‘ক্রিকেট ফর কেয়ার’ নামক একটি প্রতিষ্ঠানের হয়ে মুশির খান ইংল্যান্ডে যাচ্ছে।
সেখানে লেভেল-তিন এর কোচের অধীনে থাকবে ৯ বছরের এ বালক। ১৫ দিনের সফরে লর্ডসের মাঠে খেলবে সে। আগস্টের ৩ তারিখ ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে মুশির।
চলতি বছের মুম্বাইয়ের আজাদ ময়দানে দাদর ইউনিয়নের হয়ে দু’দিনের ম্যাচে বিরারের বিরুদ্ধে একটি হ্যাটট্রিক-সহ ১২ উইকেট নেয় মুশির।
এর মধ্যে এক ইনিংসে ১৪ ওভার হাত ঘুরিয়ে নয়টি মেডেন-সহ ৯ রান দিয়ে ৯টি উইকেট নিয়েছিলো মুশির। শুধু বল হাতে নয়। ব্যাট হাতেও ৪৮ রানের ইনিংস খেলে মুম্বাইয়ের এই বিস্ময় বালক। মুম্বাই কাপানোর পর এবার লর্ডস কাপাতে যাচ্ছেন তিনি।
0 comments:
Post a Comment