বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির নতুন রেকর্ড
চলতি বছর ওয়ানডে ক্রিকেটে ৮০ সেঞ্চুরি হলো। শ্রীলঙ্কা- পাকিস্তান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বছরের ৮০তম সেঞ্চুরিটি তুলে নেন লঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরা।
এর আগে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিলো ৭৯টি। গত বছর ওই রেকর্ডটি সৃষ্টি হয়। এরপর বছর না ঘুরতেই ভেঙে গেলো আগের রেকর্ড। এ বছরের শুরুর দিকে অনুষ্ঠেয় বিশ্বকাপে মোট ৩৮টি সেঞ্চুরি হয়। সর্বোচ্চ চারটি সেঞ্চুরি করেন লঙ্কান ব্যাটিং কিংবদন্তী কুমার সাঙ্গাকারা।
ক্রিকেট যে ক্রমেই ব্যাটসম্যানদের খেলায় পরিণত হয়ে যাচ্ছিলো, পরপর দুই বছরে এতো সংখ্যক সেঞ্চুরিই তার প্রমাণ দেয়। যদিও সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে ফিল্ডারদের সীমাবদ্ধতা অনেকখানি দূর করা হয়েছে। ফলে রানের চাকাও এখন কিছুটা কম গতিতে এগোবে। সে হিসেবে নতুন সেঞ্চুরির যে রেকর্ডটি গড়ে উঠলো, তা হয়তো টিকে যাবে অনেক দিন।
চলতি বছরে আরো পাঁচ মাসের বেশি সময় বাকি। এ সময়েও নিশ্চয় আরো সেঞ্চুরি হবে। প্রথমবারের মতো এক বছরে ১০০ সেঞ্চুরিও হয়ে যেতে পারে এবার।
0 comments:
Post a Comment