প্রাণঘাতী অসুখের সঙ্গে লড়াই করেছেন বলিউডের এই সেলেব্রিটিরা

বিনোদন ডেস্ক: তারাও তো রক্তমাংসের মানুষ। আমাদের মতোই জীবনে তাদের নানা শারীরিক, মানসিক ব্যাধিতে ভুগেও লড়েছেন এবং জয়ী হয়েছেন।


কিং খানের কাঁধে বেশ কয়েকবার অস্ত্রোপচার হয়েছে।


২০০৭-এ বুকে ব্যাথা অনুভব করেন সাঈফ আলি খান। ডাক্তাররা জানান, মৃদু হার্ট অ্যাটাক হয়েছিল। তবে পরে সুস্থ হয়ে ওঠেন তিনি।


মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত নিয়ে ভুগতে হয়েছে হৃত্বিক রোশনকে। চিকিত্সা হয়েছে। পরে তিনি বলেছেন, আমার মাথায় অসুখ হয়েছিল। তবে স্ফূর্তি কিন্তু একটুও কমেনি।


২০১২-য় অ্যালার্জিক ব্রঙ্কাইটিস, ভাইরাল ফিভারে আক্রান্ত হন রজনীকান্ত। আইসিইউতে থাকতে হয়েছিল।


ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন মনীষা কৈরালা। অস্ত্রোপচার করিয়ে এখন সুস্থ ‘বিজয়িনী’।


২০০৯-এ মাল্টিপল মাইলোমা-এক বিরল গোত্রের ক্যান্সারে আক্রান্ত হন লিজা রে। তবে লড়াই করে ক্যান্সারকে জয় করেন তিনি।


২০১৪-য় চরম মানসিক অবসাদ গ্রাস করেছিল দীপিকা পাড়ুকোনকে। অবসাদ কাটিয়ে এখন তার বিরুদ্ধে লড়তে একটি এনজিও খুলতে চান তিনি।


১৯৮২-র জুলাইয়ে দুর্ঘটনায় আঘাত পান বিগ বি। বেশ কয়েক মাস বাদে সুস্থ হয়ে আবার অভিনয় শুরু করেন। ১৯৮৪ সালে তার মায়াসথেনিয়া গ্র্যাভিস নামে জটিল অসুখ ধরা পড়ে। শারীরিক, মানসিকভাবে কাবু হয়ে পড়েন। অবসাদগ্রস্ত হন। তবে মেগাস্টারের মতোই লড়াই করে সুস্থ হয়ে ওঠেন।

0 comments:

Post a Comment

Video of Day




Twitter Follow

Translate