উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, পাশের হার ৬৯.৬০ শতাংশ
২০১৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পাশের হার ৬৯ দশমিক ৬০ শতাংশ। রোববার সকাল ১০টায় নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।
তবে এখনই বিস্তারিত কিছু জানা সম্ভব হচ্ছে না। দুপুর একটায় এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী। এরপর বেলা দুইটায় সারাদেশে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।
প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা ফলাফল অনুযায়ী এই বছর সব ধরণের শিক্ষাবোর্ড থেকে মোট ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছেন ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন। পাশের হার গড়ে ৬৯ দশমিক ৬০ শতাংশ। যা গতবারের তুলনায় প্রায় ৯ শতাংশ কম। গতবার সারা দেশে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৩৩ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। গত বছর এর পরিমাণ ছিলো ৭০ হাজার ৬০২ জন।
শুধুমাত্র আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পাশের হার ৬৫ দশমিক ৮৪ শতাংশ। গতবার এই হার ছিল ৭৫ দশমিক ৭৪ শতাংশ। এবারের জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ৩৪ হাজার ৭২১ জন। অথচ গতবার এর পরিমাণ ছিলো ৫৭ হাজার ৭৮৯ জন।
0 comments:
Post a Comment