টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয়টি দেশের সাথে কোয়ালিফায় খেলবে বাংলাদেশ


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক –

এবারের টি-টোয়েন্টি আসরে দ্বিতীয় বারের মতো ১৬ টি দেশ অংশগ্রহণ করবে।তবে আইসিসি এর ১০ টি পূর্ণ সদস্য সরাসরি এই আসরে অংশ নিবে।কিন্তু এই সেরা দশে নেই বাংলাদেশ।তাই  বাংলাদেশকে খেলতে হবে কোয়ালিফায় রাউন্ড।

কিন্তু ১ম রাউন্ডে বাংলাদেশ  ছয়টি দেশের সাথে  কোয়ালিফায় রাউন্ড খেলবে । তারা হল স্কটল্যান্ড ,আয়ারল্যান্ড ,হংকং ,নেদারল্যান্ডস ,আফগানিস্থান ,ওমান।
১মরাউন্ডে বাংলাদেশ ও জিম্বাবুয়ে কে এই ৬ টি দলের সাথে ২ টি গ্রুপের সাথে ভাগ হয়ে খেলতে হবে । ২ গ্রুপ চ্যাম্পিয়ন “সুপার টেন” এ খেলার সুযোগ পাবে ।

২য় রাউন্ড অর্থাৎ সুপার টেন এ সরাসরি হোস্ট ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলংকা ,সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ অংশ নিবে ।

এদের সাথে ১ম রাউন্ডের ২ গ্রুপ চ্যাম্পিয়ন পরে অংশগ্রহণ করবে। ভারতের ৮ টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। আগামী বছরের ১১ মার্চ থেকে খেলা শুরু হবে। চলবে ৩ এপ্রিল পর্যন্ত।

0 comments:

Post a Comment

Video of Day




Twitter Follow

Translate