বেড়ে
যাচ্ছে দেশে চলমান ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি। আর এ জন্য প্রয়োজনীয়
পদক্ষেপ নিতে ইতোমধ্যে বিটিআরসিকে নির্দেশ প্রদান করেছে সংশ্লিষ্ট
মন্ত্রণালয়। নির্দেশ মোতাবেক যদি ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বাড়ানো হয়
তাহলে দেশে চতুর্থবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেট গতির মাত্রা বাড়ানো হবে।
নতুন নিয়ম অনুযায়ী গতির নির্ধারিত পরিমাণ হবে টু এমবিপিএস অর্থাৎ পার
সেকেন্ডে দুই মেগাবাইট।
চলতি সপ্তাহে দেশের পাঁচটি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী
প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রধান
উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সভায় তিনি ব্রডব্যান্ডের গতি আরো এক দফা বাড়াতে
পরামর্শ দেন। এ পরামর্শের উপর ভিত্তি করে ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে
বিটিআরসি।
বর্তমানে নীতিমালা অনুসারে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি
সর্বনিম্ন এক এমবিপিএস নির্ধারণ করা আছে। বিটিআরসি জানায়, ‘ব্রডব্যান্ড
ইন্টারনেটের গতি আরো বাড়িয়ে নতুন করে নির্ধারণের পাশাপাশি ঢাকার বাইরের
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ক্ষেত্রেও আরো সহজলভ্যতা আনা হবে।’
উল্লেখ্য,
২০১৫ সালে প্রকাশিত বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ কোটি ৭৪ লাখ ২১ হাজার। আর এ
পরিসংখ্যানের মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে ৪ কোটি ৫৯ লাখ ৭৩
হাজার। বিটিআরসির তথ্য মোতাবেক মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা সবচেয়ে কম
গতির ইন্টারনেট ব্যবহার করে থাকে। দেশে চলমান দ্রুতগতির ব্রডব্যান্ড
ইন্টারনেট সেবা দিয়ে থাকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) এবং
ওয়াইম্যাক্স প্রতিষ্ঠানগুলো। এদের গ্রাহক ১৪ লাখ ৪৯ হাজার। এর মধ্যে
ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারী ১ লাখ ৮৮ হাজার এবং আইএসপি ও পিএসটিএন
ইন্টারনেট ব্যবহারকারী ১২ লাখ ৬১ হাজার।
0 comments:
Post a Comment