জিম্বাবুয়ে সিরিজে ফিরছেন আমের!
মোহাম্মদ আমের
নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে আগেই ফিরেছেন মোহাম্মদ আমের। ফিরেই
নিজের জাত চেনান। পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেন। তাই গুঞ্জন উঠেছে
পাকিস্তানের আসন্ন জিম্বাবুয়ে সফরে দলে থাকতে পারেন মোহাম্মদ আমেরও। কারণ,
সেপ্টেম্বর মাসেই যে তার সব ধরণের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। কিন্তু গুঞ্জন
উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা। তিনি জানিয়েছেন,
এখনই পাকিস্তান দলে আমেরের অন্তর্ভূক্ত হওয়ার সম্ভাবনা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন,
‘যদিও আমের ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করছে। কিন্তু আন্তর্জাতিক
ক্রিকেটে ফিরতে হলে তাকে প্রথম শ্রেণির ক্রিকেটেও ভালো পারফরম্যান্স করতে
হবে। তবে এখনই তাকে পাকিস্তান দলে অন্তর্ভূক্ত করার কোনো সম্ভাবনা নেই। তবে
আমের যদি তার পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে জাতীয় দলে
ফেরার বিষয়টি বিবেচনা করার সমূহ সম্ভাবনা থাকবে।’
এদিকে মোহাম্মদ আমের আগেই জানিয়েছেন ২০১৬
সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে ফিরতে চান। সেই
লক্ষ্যকে সামনে রেখেই এগোচ্ছেন তিনি।
0 comments:
Post a Comment