'রিসের সঙ্গে পাল্লা দিতে পারবে না মেসিও!'
বিশ্বের তাবৎ ডিফেন্ডারদের জন্য মূর্তিমান এক আতঙ্কের নাম লিওনেল মেসি। কিন্তু ১৬ বছর বয়সী রিস অক্সফোর্ডের কাছে নাকি বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডকে সামলানো কোনো বিষয়ই নয়! ওয়েস্ট হ্যামের কোচ স্লাভেন বিলিচের বিশ্বাস, মেসিও তরুণ এই মিডফিল্ডারের সঙ্গে পাল্লা দিতে পারবে না।
আর্সেনালের মাঠ এমিরেটস থেকে রোববার মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে ফেরে ওয়েস্ট হ্যাম। এই ম্যাচ দিয়েই প্রিমিয়ার লিগে অভিষেক হয় ইংল্যান্ডের মিডফিল্ডার রিসের।
অভিষেক ম্যাচে প্রতিপক্ষের মেসুত ওজিল, সান্তি কাসোরলা ও অলিভিয়ে জিরুদের মতো খেলোয়াড়দের দারুণভাবে সামলেছেন রিস।
রিসকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানাতে গিয়ে ম্যাচ শেষে বিলিচ বলেন, "মেসি আমার সামনে থাকলে রিচের চেয়ে আমি বেশি ঘাবড়ে যেতাম।
0 comments:
Post a Comment