ভারতকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ
শক্তিশালী ভারতকে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ।
সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতকে ২-১ গোলে হারায় বাংলাদেশ।
শুরু
থেকেই ভারতের রক্ষণে একের পর এক আক্রমণ করে যান ইমন, নিপু,
আতিকুজ্জামানরা। এর ফলও পেতে অপেক্ষা করতে হয় আধ ঘণ্টা। ৩১তম মিনিটে
অধিনায়ক মোহাম্মদ শাওনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে রহিম আলির গোলে সমতায় ফেরে ভারত।
এই
গোলের পরপরই ভালো একটি সুযোগ পেলেও গোল পায়নি বাংলাদেশ। নিপু বল নিয়ে
ভারতের পেনাল্টি বক্সে ঢুকে শট নেন। বলটি গিয়ে লাগে ভারতের ডিফেন্ডারের
পায়ে। পড়ে যাওয়া নিপু আবার উঠে দাঁড়িয়ে শট নিলেও বল বাইরে দিয়ে চলে যায়।
৭৪তম মিনিটে নিপু আর ইমন মিলে আরেকটি ভালো আক্রমণ রচনা করেন। তবে শেষ পর্যন্ত বল লক্ষ্যে রাখতে পারেননি শাওন।
কাঙ্খিত
জয়সূচক গোল বাংলাদেশ পেয়ে যায় ৮৫তম মিনিটে। ডি-বক্সে নিপুকে ফাউল করা হলে
পেনাল্টি পায় স্বাগতিকরা, যা থেকে গোল করে বাংলাদেশকে জয় এনে দেন
আতিকুজ্জামান।
শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচটি ৪-০ গোলে জেতে বাংলাদেশ। আর ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৫-০ গোলে।
0 comments:
Post a Comment